রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসার সহযোগিতায় এমটিবি মাল্টিপারপাস স্টুডেন্ট কার্ড চালু করল পুন্দ্র ইউনিভার্সিটিতে
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ৯১)
X

দেশব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), ভিসার সহযোগিতায় গত ১০ অক্টোবর বগুড়ার পুন্দ্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেশের প্রথম মাল্টিপারপাস স্টুডেন্ট কার্ড আনুষ্ঠানিকভাবে চালু করে। 

এই উদ্ভাবনী কার্ডটি শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি ও পেমেন্ট কার্ড—দুটি সুবিধা একত্রে প্রদান করবে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ক্যান্টিন, লাইব্রেরি এবং বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে সহজে ও নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এই উদ্যোগটি স্মার্ট, ক্যাশলেস ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনের পথে এক যুগান্তকারী পদক্ষেপ, যা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর ডিজিটাল বাংলাদেশের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার কান্তা এবং উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত), বগুড়া, সরদার আল এমরান; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন; এবং ভিসার ডিরেক্টর ও হেড অব গভর্নমেন্ট এনগেজমেন্ট, সাউথ এশিয়া, মোঃ নাসিমুল ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক প্রফেসর ডঃ হোসনে আরা বেগম। 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝