রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে যুবদলের সংবাদ সম্মেলন
একে আজাদের অভিযোগ ভিত্তিহীন বললেন যুবদল নেতা রাজিব
নাজিম বকাউল,ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:১৩ পিএম  আপডেট: ২২.১০.২০২৫ ৫:১৫ পিএম  (ভিজিট : ১৬১)
X

সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় যুবদলকে জড়িয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে এবং সংবাদমাধ্যমে প্রচারিত খবর নিয়ে আপত্তি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এই সম্মেলনে জেলা যুবদলের পক্ষ থেকে দাবি করা হয় যে, ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে স্বতন্ত্র এমপি একে আজাদের গাড়িবহরে হামলার ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে এর সঙ্গে জেলা যুবদলের কোনো সদস্যের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।

যুবদল নেতারা অভিযোগ করেন, একে আজাদ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে যুবদলের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভিত্তিহীনভাবে দাবি করেছেন যে এই হামলার পেছনে যুবদলের হাত রয়েছে। তাদের মতে, এটি দেশব্যাপী যুবদলকে হেয় করার বৃহত্তর অপপ্রয়াসের অংশ।

 নেতারা আরও ক্ষোভ প্রকাশ করেন যে, এই বক্তব্যের সত্যতা যাচাই না করেই বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রচারিত হয়েছে, যা জনমনে চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা একে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুবদলের বিরুদ্ধে চালানো একটি "পরিকল্পিত তথ্য সন্ত্রাস" হিসেবে আখ্যায়িত করেন।

জেলা যুবদল এই ভিত্তিহীন অভিযোগ ও প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে তারা চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সংবাদমাধ্যমগুলোর কাছে আরও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এমএম ইউসুফ এবং সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ সহ জেলা যুবদলের নেতা কর্মীরা। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝