রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর ৩ আসনে প্রার্থী যুবদল নেতা পিংকুর সমর্থনে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:১৭ পিএম  আপডেট: ২২.১০.২০২৫ ৩:১৯ পিএম  (ভিজিট : ১৫০)
X

ফরিদপুর সদর (৩ আসনে) যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকুর এমপি প্রার্থিতা চেয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধন ও মিছিল করছে। 

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ সভাপতি শহিদুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, দলের দুর্দিনে পিংকু ভাই আমাদের ছেড়ে চলে যাননি, তিনি বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন দলীয় নেতাকর্মীদেরকে।  আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে আগামী নির্বাচনে তার জন্য মনোনয়ন দাবি করছি। 
পরে পুরাতন বাসস্ট্যান্ডের সামনে থেকে পিংকুর প্রার্থিতা চেয়ে একটি মিছিল বের করা হয়। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝