রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কবরস্থান দখল করার অভিযোগ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৫২ পিএম  আপডেট: ২১.১০.২০২৫ ৮:১৩ পিএম  (ভিজিট : ১১১)
X

বাংলাদেশ টেলিভিশন বিটিভির স্টাফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সাবেক ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকনের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে শিবপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিকের ছোট ভাই মো: ফারুক মিয়া। 

ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর পশ্চিমপাড়া গ্রামে। ফারুক মিয়া ওই গ্রামের মৃত আমির আলীর ছেলে। ফারুক মিয়া জানান, আমার প্রতিবেশি মৃত রজব আলীর ছেলে হযরত আলী (৬০), হযরত আলীর ছেলে মোঃ রাজিব (৩০) ও নজরুল ইসলাম (৩৫), এবং মৃত আজম আলীর ছেলে নাসির উদ্দিন তাদের সাথে আমাদের জমিজমা সহ পারিবারিক বিভিন্ন বিষয়াদী নিয়ে মনোমালিন্য আছে। আমাকে নিরিহ পেয়ে নানাভাবে বিরক্ত করে। পারিবারিক বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। 

তারা এলাকার সালিশ দরবারে উপস্থিত না হয়ে বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে। গত ১৯ অক্টোবর রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় বিবাদীগন আমার চা দোকানের সামনে এসে আমাদের জমির সীমানার কাঁচা বেড়া সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। আমি তাহাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এ সময় বিবাদীগন ক্ষিপ্ত হয়ে আমাকে অশ্রাব্য গালমন্দ ও মারমুখি আচরণ করে। আমকে বাড়ী ছাড়া করবে, আমাকে খুন করে লাশ গুম করে ফেলবে সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বিবাদীগন কর্তৃক আমার অপূরণীয় ক্ষতির আশংকা করছি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আমি থানায় সাধারন ডায়েরি করেছি।

এ বিষয়ে হযরত আলীর ছেলে মোঃ রাজিব জানান, আমরা হুমকি দেইনি, বলেছি বেড়া সরাইতে। আমরা সালিশ দরবারে বসতে চাই। আগের দরবারে সমস্যার কারণে বসতে পারিনি। এখন যেকোন সময় বসতে চাই। এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ.দৈ/রআ



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝