রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাকিব খানকে গ্রেফতার করেছে পুলিশ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৫৫)
X

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও সাবেক স্থানীয় সমন্বয়ক সাকিব খানকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ভোর ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ সদর থানাকে জানায়, সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় সাকিব খানকে গ্রেফতার করে ঢাকায় নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টে বগুড়ায় শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব খান ছিলেন প্রথম সারির নেতৃত্বে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় এই তরুণ পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্থানীয় সমন্বয়কের দায়িত্ব পান।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝