বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ হচ্ছে: বাড়বে দুই ধাপে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৪৫)
X

অন্তর্বর্তী সরকার আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক—কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে। তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় মঙ্গলবার (২১ অক্টোবর) এমন সিদ্ধান্ত হয়েছে।

সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে শিক্ষক—কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। শিগগির বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এবার দাবি আদায়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি থেকে তারা এ হুশিয়ারি দেন।

গত বুধবার (১৫ অক্টোবর) তিন দফা দাবি আদায়ে দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

এমপিওভুক্ত শিক্ষকরা বলেন, আজ মঙ্গলবারের মধ্যে তাদের যৌক্তিক দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের মাধ্যমে যমুনা ঘেরাও করার আলটিমেটাম দিয়েছেন। একই সঙ্গে দাবি না মানলে দাখিল পরীক্ষাসহ সব পরীক্ষা ও ক্লাস বন্ধ রাখার ঘোষণাও দেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ মোড়ে এই ঘোষণা দেন। এরপর আন্দোলনরত শিক্ষকরা শাহবাগ ছেড়ে যান।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।



আ.দৈ/ওফা



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝