রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমানবন্দরে ৯ নম্বর প্রবেশপথে কার্গো কমপ্লেক্সের কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম   (ভিজিট : ৮৭)
X

শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর প্রবেশপথ দিয়ে কার্গো কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টা থেকে পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয়।

অগ্নিকান্ডের দুই দিন পর এ দিন তিনটি এয়ারের পণ্য হস্তান্তর করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সাময়িকভাবে এখান থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান কার্গো কমপ্লেক্সের কর্মকর্তারা।

তারা বলেন, পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে কার্গো কমপ্লেক্সের কার্যক্রম পরিচালনার জন্য শাহজালাল বিমানবন্দরের আইসিটি ভবন সাময়িক সময়ের জন্য দেয়া হবে।

তবে অগ্নিকাণ্ডের তৃতীয় দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। রোববার বিকেলে আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও এ ঘটনায় ১২ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝