রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘গ্রাহক সেবা’ কর্মসূচির শুভ উদ্বোধন
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:৩০ পিএম   (ভিজিট : ২৯৮)
X

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে আজ রোববার পর্যন্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে আজ রোববার আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও অত্র ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মিজ্ মাকছুমা আকতার বানু আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। 

তিনি বলেন গ্রাহকের সš‘ষ্টির হাসি হোক গ্রাহক সেবা পক্ষের মূল লক্ষ্য এবং গ্রাহকের হাসি-ই প্রতিষ্ঠানের প্রচারের সর্বোত্তম মাধ্যম। উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে তারুণ্য উৎসব-২০২৫ সফল করার জন্য তিনি ব্যাংকের সকলকে আহ্বান জানান। 

তিনি আরও বলেন তারুণ্যের উৎসব’২০২৫ উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে গৃহীত কর্মসূচির মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক তরুণদের জন্য সঞ্চয়ী স্কিম এবং বিভিন্ন বিভাগের সর্বোচ্চ রেমিট্যান্স গৃহীতাদের স্কুলগামী মেয়েদের জন্য বাইসাইকেল বিতরণ একটি অভিনব পদক্ষেপ, যা প্রশংসার দাবি রাখে। 

অনুষ্ঠানের সভাপতি ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সর্বস্তরের জনগণের কাছে দ্রুত, আধুনিক ও মানবিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘গ্রাহক সেবা পক্ষ’ উদ্বোধন উপলক্ষ্যে তরুণদের জন্য স্থানীয় মূখ্য কার্যালয়ে নতুন প্রবর্তিত সঞ্চয় স্কীমের আওতায় হিসাব খোলা ও ঋণ বিতরণ করা হয়। 

এসময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ, উপমহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝