রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে জনতা ব্যাংকের গ্রাহক সেবা উদ্বোধন
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:২৮ পিএম  আপডেট: ১৯.১০.২০২৫ ৪:৩২ পিএম  (ভিজিট : ৯২)
X

জনতা ব্যাংক পিএলসির তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনতা ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ এবং এনএফসি সুবিধার ‘টাকা পে কার্ডে’র উদ্বোধন করেন। 

আজ রোববার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তিনি ডিজিটাল পদ্ধতিতে ঋণ প্রদানের কার্যক্রম ‘ই-ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন করেন। 

ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের বর্তমান অবস্থা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা, মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলমসহ ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ড. আনিসুজ্জামান চৌধুরী এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে। ঋণ প্রদানের আগে যোগ্য ও সঠিক গ্রাহক নির্বাচনের ক্ষেত্রে ডিও ডিলিজেন্স পরিপালনের জন্য ব্যাংককর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।  

ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, ই-ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে ব্যাংকের ঋণ প্রদান প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ ও দ্রুততার সাথে সম্পন্ন হবে। অনুষ্ঠানে ব্যাংকের এমডি মো: মজিবর রহমান বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় জনতা ব্যাংক পিএলসিকে একটি মজবুত ভিতের উপর দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝