রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক নিখিল মানখিন আর নেই
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:৩৬ পিএম  আপডেট: ১৮.১০.২০২৫ ৭:৫৩ পিএম  (ভিজিট : ১৭৫)
X

'দৈনিক ভোরের আকাশ পত্রিকার' সাংবাদিক নিখিল মানখিন আর নেই। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।  এরআগে নিখিল মানখিন ‌' আজকের দৈনিক পত্রিকায়' বিশেষ প্রতিনিধি হিসেবে স্বাস্থ্য ও শিক্ষা বিটে কাজ করেছেন।

নিখিল মানখিন গারো জাতিগোষ্ঠীর মানুষ ছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ  অনেক আত্মীয় স্বজন রেখেগেছেন। বিবাহের সূত্রে তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। সেখানেই নিখিল মানখিনকে সমাহিত করা হবে। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টাার্স ইউনিটর (ডিআরইউ) স্থায়ী সদস্য। এছাড়াও তিনি সাংবাদিকদের বেশ কয়টি সংগঠনের সদস্য ছিলেন।

গণমাধ্যমকেএ তথ্য নিশ্চিত করেছেন নিখিল মানখিনের বন্ধু অনয় আরেং। পরিবারের সদস্যদের বরাত দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে বাসা থেকে কর্মস্থলে ( দৈনিক ভোরের আকাশ) যেতে প্রস্তুত হচ্ছিলেন নিখিল মানখিন। তখন হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়। পরিস্থিতি খারাপ হলে তাঁর শ্যালক তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা জানান, পথেই তিনি মারা গেছেন।

কর্মজীবনে তিনি দীর্ঘ সময় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় স্বাস্থ্য ও শিক্ষা বিটে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি ভোরের আকাশ পত্রিকায় কর্মরত ছিলেন।

নিখিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আজ ১৮ অক্টোবর ভোরের আকাশ পত্রিকার প্রথম পাতায় ‘কাটেনি বাস্তবায়ন নিয়ে শঙ্কা’ শিরোনামে তাঁর নিজ নামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝