রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরে অংশ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৩২ এএম  আপডেট: ১৭.১০.২০২৫ ৪:৪৮ পিএম  (ভিজিট : ১৫৪)
X

বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা,জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। পাশাপাশি সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার আহ্বানও জানান তিনি।  

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।  প্রধান উপদেষ্টা এক বার্তায় জানান, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি বাসায় অথবা বাইরে চলমান, আপনার দোকানে, কারখানায়, মাঠে, খেলার মাঠে— এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন। 

তিনি বলেন, আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছি। এটি আমাদের একসঙ্গে উদযাপন করার সময়—ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি সঞ্চার করার।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝