বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সোনালী ব্যাংকে স্মার্ট কেস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ৯২)
X

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে নতুনভাবে সংযুক্ত মডিউলগুলোর বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের আইটি ল্যাবে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব ফরিদা ইয়াসমিন ও মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র প্রোগ্রামার মো. সাজেদুর রহমান। অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, ল কনসালটেন্ট মো. বারেকুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

লিগ্যাল ম্যাটার্স ডিভিশন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন কার্যালয় ও শাখা হতে আগত ৬৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকখাতের বিদ্যমান যেসব মামলা হাইকোর্টে গেছে, সেসব মামলার তথ্য স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন মডিউলগুলোতে ইনপুট দেওয়া যাবে। এতে মামলাগুলোর আপডেট তথ্য পাওয়া যাবে। 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝