রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রেমিটেন্স সেবা উন্নয়নে ইউসিবি ও মাস্টারকার্ড একসঙ্গে কাজ করবে
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:২২ পিএম   (ভিজিট : ৯৯)
X

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ড একসঙ্গে কাজ করতে যাচ্ছে বাংলাদেশে আরও দ্রুত, নিরাপদ এবং সহজে রেমিটেন্স পাঠানোর সুবিধা দিতে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আরও সহজভাবে বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাতে পারবেন।

মঙ্গলবার ইউসিবি-র প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো: আবদুল্লাহ আল মামুন। 

মাস্টারকার্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ও অপারেশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সুরাজ ভাগানি, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত ও সুরক্ষিত রেমিট্যান্স পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। মাস্টারকার্ডের সহযোগিতায় আমরা আমাদের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করছি, যাতে গ্রাহকরা আরও সহজে ও স্বচ্ছ উপায়ে টাকা পাঠাতে পারেন।’


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝