পঞ্চগড়ে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে “আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত
পঞ্চগড়ের তেঁতুলিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর উদ্যোগে “আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনজুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পঞ্চগড় শাখার ব্যবস্থাপক গোপাল চন্দ্র রায় এবং তেঁতুলিয়া উপশাখার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। কর্মশালায় মোট ১৩৮ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
এতে ব্যাংকিং সেবার গুরুত্ব এবং আর্থিক খাতে সক্রিয় অংশগ্রহণের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। ন্যাশনাল ব্যাংক পিএলসি আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করে যাচ্ছে।




















