রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ৯৬)
X

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ” শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ১৩ অক্টোবর সোমবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান বলেন, আধুনিক ব্যাংকিংয়ে টিকে থাকতে ও নেতৃত্ব দিতে হলে প্রতিটি শাখা ব্যবস্থাপককে হতে হবে একজন দূরদর্শী, দক্ষ ও নৈতিক নেতা। নেতৃত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান ও কৌশল এই কোর্সে শেখানো হবে, যা ভবিষ্যতে উ”চতর দায়িত্ব পালনে সহায়তা করবে।

তিনি আরও বলেন, নৈতিক ব্যাংকিং চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য অপরিহার্য। দক্ষতা ও দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে ওঠা নেতৃত্বই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী সফলতা বয়ে আনে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝