দিনাজপুরের সাবেক এমপি শিবলীর অবৈধ সম্পদ, দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দিনাজপুর-৬ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বিরুদ্ধে ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৩৩ টাকার সম্পদ অর্জন এবং ভোগদখলে রাখার সুনিদিষ্ট অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে উপ সহকারী পরিচালক মো. আলম মিয়া বাদী হয়ে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এই মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণী তে থেকে জানা যায়, মো. শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৩৩ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।
আ. দৈ./কাশেম




















