রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটকে দুইটি বাস প্রদান পূবালী ব্যাংকের
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৭১)
X

পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য দুইটি বাস প্রদান করেছে। 

আজ সোমবার এ উপলক্ষ্যে বুয়েট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মোহাম্মদ আলী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের নিকট আনুষ্ঠানিকভাবে বাস দুইটির চাবি হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)  রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ, পরিচালক( উঅঊজঝ ) অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন ও পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান। 

এসময় ব্যাংকের শাহবাগ এভিনিউ শাখা প্রধান উপ-মহাব্যবস্থাপক মোসা. মাসুমা খাতুন এবং জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ বুয়েট শিক্ষকবৃন্দ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করেনা, এর বাহিরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য পূবালী ব্যাংক দুইটি বাস অনুদান হিসেবে প্রদান করেছে। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝