সাউথইস্ট ব্যাংকের ৯ টি এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা সহ সকলকে ব্যাংকিং আওতার মধ্যে নিয়ে আসার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি. ফেনী, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা ও মানিকগঞ্জে ৯ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), আবিদুর রহমান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত থেকে একযোগে ৯ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উধর্¦তন নির্বাহীবৃন্দ, শাখা প্রধানগণ এবং ৯ টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীগণও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হবে।
এছাড়াও গ্রাহকগণ সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা “স্বাগতম” এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন, আর. টি. জি. এস এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বি ও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণে জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।




















