রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের উদ্যোগে শনিবার (১১ অক্টোবর) বগুড়ার স্থানীয় এক হোটেলে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে এক আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন করা হয়। 

সিএমএসএমই খাতের বিকাশ ও উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে এবং নারী উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে অর্থ প্রাপ্তির সুযোগ ও আর্থিক সাক্ষরতা নিশ্চিতকল্পে ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মো: আব্দুর রহিম, বগুড়া অঞ্চলের আঞ্চলিক প্রধান ও বগুড়া শাখার ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলমসহ অত্র অঞ্চলের ছয়টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। 

অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ব্যাংকের কর্মকর্তাদের নিকট থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝