রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িকতার বীজ বুনতে দেয়া হবে না : হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৬:৩৩ পিএম  আপডেট: ১১.১০.২০২৪ ৭:১৬ পিএম  (ভিজিট : ২৯২)
X

 সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে অসাম্প্রদায়িকতার বীজ বুনতে দেয়া হবে না উল্লেখ করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যান ফ্রন্টের মহাসচিব এস এস তরুন দে বলেছেন, ছাত্র-জনতার একটি অনিবার্য বিপ্লবের মধ্য দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জনতার এ বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে পরাজিত শক্তি নানা গুজব রটানোসহ ষড়যন্ত্র করে চলছে। তাই দূর্গা পূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করে কোন অশুভ শক্তি যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। 

তিনি বলেন, শারদীয় দূর্গা পূজা সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ও সার্বজনীন ধর্মীয় উৎসব। একটি পরিবর্তিত প্রেক্ষাপটে নানা উদ্বেগ-উৎকন্ঠার ভিতর দিয়ে এবার পূজা শুরু হয়েছে। তবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। আমাদের নেতা দেশনেতা তারেক রহমান এ সম্প্রতি বজায় রাখতে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে আহবান জানিয়েছেন। আমরা সে লক্ষ্য কাজ করছি। তাই পূজায় ধর্মীয় আবেশ বজায় রাখতে হবে।

চট্টগ্রামে পূজামঞ্চে ইসলামী গান পরিবেশনের বিষয়ে তিনি বলেন, এটি আয়োজক ও অংশগ্রহনকারি শিল্পীদের অতি আবেগের কারণে হতে পারে। হয়ত কিছুটা ভুল বুঝাবুঝিও থাকতে পারে। সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীলরা এটি বিচক্ষণতার সাথে হেন্ডেলিং করছে। এই ঘটনায় কোনো সাম্প্রদায়িক সংঘাত লাগানোর চেষ্টা ছিল কি না তাও যাচাই করা হচ্ছে। 

তিনি শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজান্ডপ পরিদর্শন করেন। এসময় আশুগঞ্জ উপজেলার লালপুর সর্গীয় সূর্য কুমার দাস চৌধুরীর বাড়ির পূজা মন্ডপে বক্তৃতাকালে এসব কথা বলেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন, সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব নূরে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হুমায়ূন কবির, উজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সভাপতি তাফসির আহমেদ, যুবদল নেতা সাইদুল ইসলাম ও আব্দুর রাহীম প্রমুখ। উল্লেখ্য যে পূজামন্ডপ পরিদর্শনকালে তরুন দে বিভিন্ন পূজামন্ডপ কমিটির হাতে নগদ অর্থ প্রনামী তুলে দেন।

আ. দৈ. /কাশেম/ হুমায়ুন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝