রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সন্তানদের সংখ্যা জানতে চায় সারজিস
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৯:৩৬ পিএম  আপডেট: ১১.১০.২০২৫ ৯:৪১ পিএম  (ভিজিট : ৯৮)
X

জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারণ মানুষ, শ্রমিক ও তাদের সন্তানরা, আর মাঝখানে ফায়দা লুটছে কিছু রাজনীতিবিদ। এমন মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি -এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।  

আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চের পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময়, অভ্যুত্থানের বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা কয়জন জীবন দিয়েছে -এমন প্রশ্নও রাখেন তিনি। 

সারজিস বলেন, আপনারা দেখবেন প্রত্যেক জেলা-উপজেলায় চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। উপজেলাগুলোতে ৫ থেকে ১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারী, মাদক ব্যবসায়ী, বাটপার, কালপ্রিট আছে, যারা সেই উপজেলার সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। 

পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫টি উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, দুপুর ১২টায় পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠ থেকে শুরু হওয়া এই লংমার্চে, শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন তারা। এতে মাইক্রোবাস ও পিকআপের বহরও দেখা যায়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝