রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢামেকের সামনে সড়ক ও ফুটপাতে কোনো অবৈধ ব্যবসা চলবে না: ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২:৫৪ পিএম   (ভিজিট : ১৫৮)
X

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ফুটপাত ও সড়কে কোনো ধরনের অবৈধ ব্যবসা বা স্থাপনা চলতে দেয়া হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

ডিএসসিসি প্রশাসক বলেন, “হাসপাতাল এলাকায় সুস্থ পরিবেশ নিশ্চিতকরণ ও যানজট নিরসনে ঢাকা মেডিকেল কলেজের সামনে আর কোনো মুনাফালোভীদের অবৈধ ব্যবসার সুযোগ দেয়া হবে না।”

শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শাহজাহান মিয়া আরও বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে ডিএসসিসি ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করবে, যাতে হাসপাতাল এলাকায় স্বস্তিকর পরিবেশ বজায় থাকে।”

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৃত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে উল্লেখিত সংখ্যার তুলনায় অনেক কম। কারণ, ডিএসসিসি এলাকায় দেশের প্রধান হাসপাতালগুলো অবস্থিত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেঙ্গু রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে এখানে রোগীর সংখ্যা বেশি দেখালেও তা মূলত সারাদেশের রোগী।

তিনি জানান, ডিএসসিসি শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক ব্যবস্থায়ও গুরুত্ব দিচ্ছে। এজন্য মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

ক্যাম্পাস পরিচ্ছন্নতা বিষয়ে শাহজাহান মিয়া বলেন, “জ্ঞানচর্চার অন্যতম প্রধান তিনটি প্রাণকেন্দ্র—ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে ক্যাম্পাস প্রশাসন ও ডিএসসিসি একসঙ্গে কাজ করবে।

এর অংশ হিসেবে শনিবার ডিএসসিসির উদ্যোগে বিশেষ পরিষ্কার—পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, “রাজধানীর শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞানের নয়, জাতির ভবিষ্যতের প্রতীক। সেগুলোর পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব আরও বেশি।”




আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝