রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরচুন শপিং মলে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ এএম   (ভিজিট : ১০২)
X

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুজন লোক এই চুরির ঘটনা ঘটান। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে এই স্বর্ণ চুরি করে।

জুয়েলারি মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল। এছাড়া ১০০ ভরির মতো বন্ধকি স্বর্ণ ছিল এবং ৪০ হাজারের মতো নগদ টাকা ছিল। চোর চক্র সব নিয়ে গেছে।




আ.দৈ ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝