রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রদূতদের বৈঠক’ নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৯৯)
X

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ঢাকার বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক প্রসঙ্গে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টিকে ‘ব্যক্তির বাসায় বৈঠক’ হিসেবে দেখা উচিত।

তৌহিদ হোসেন বলেন, ‘তারা (রাষ্ট্রদূতরা) একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। যদি তিনি (সাবের হোসেন) অপরাধী হতেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে রাখা হতো।

তিনি বলেন, ‘রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলোচনা করেছেন, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু রাষ্ট্রদূতরা গিয়েছেন—এটি নিয়ে আমাদের বলার কিছু নেই।

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ ফিলিস্তিনের সঙ্গে মুখোমুখি হবে না।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে, তাদের সঙ্গে ভারত কাজ করবে—এ বক্তব্যকে আমরা বিষয় হিসেবে দেখি না। এটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

 আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝