রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
মো: আলমগীর (হাটহাজারী প্রতিনিধি)
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬:৫৮ পিএম  আপডেট: ০৭.১০.২০২৫ ৮:২৩ পিএম  (ভিজিট : ৬৮২)
X

চট্টগ্রামের মদুনাঘাটে গুলি করে হাকিম চৌধুরী (৫০) নামের বিএনপির এক কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাইভেট কারযোগে রাউজান থেকে চট্টগ্রাম শহরে আসার পথে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তার বুক, পেটসহ শরীরে পাঁচটি গুলি করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দ। হামিম এগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী ছিলেন তিনি। হাকিম চৌধুরী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের দাবী, রাউজানের বাসিন্দা হাকিম চৌধুরী টার্গেট কিলিংয়ের শিকার।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এক নেতা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) মাগরিবের ১০/১৫ মিনিট আগে হাকিম চৌধুরী প্রাইভেট গাড়িতে চট্টগ্রাম নগরে আসছিলেন। পথে হালদা নদী পার হয়ে মদুনাঘাট পৌঁছালে হেলমেট পরা মোটরসাইকেল আরোহীরা তাকে গুলি করে। ঘটনাস্থলের অদূরে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এ নিয়ে প্রায় দেড় ডজন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী খুন হলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝