রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
থানার ভিতরে জয় বাংলা স্লোগান, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬:৩৭ পিএম  আপডেট: ০৭.১০.২০২৫ ৬:৪৩ পিএম  (ভিজিট : ১৪৪)
X

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টায় অনলাইনে প্রচারণা এবং হরতালে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে আদালতে পাঠানোর সময় থানার ভেতরে তার ‘জয় বাংলা‘ স্লোগান দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।এর আগে, সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 

নড়িয়া থানা পুলিশ জানায়, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকার পরেও জুলিয়া হাসান পারুল অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ দল পুনর্গঠনের চেষ্টা করছিলেন। পাশাপাশি গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালের সময় নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবরোধ করে গাছ পোড়ানোর ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নড়িয়া থানায় দায়ের হওয়া মামলায় সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আদালতে পাঠানোর সময় দেখা যায়, এক নারী পুলিশ সদস্য যুব মহিলা লীগ নেত্রী পারুলকে থানা থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। এ সময় পারুল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দেন। 

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিত যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আ.দৈ/আরএস


 




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝