রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরব ও বাংলাদেশ বিজনেস সামিটে অংশ নিলো মেঘনা ব্যাংক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ৮৯)
X

সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) আয়োজনে তিন দিনব্যাপী সৌদি আরব–বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে । দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

মেঘনা ব্যাংক এই মর্যাদাপূর্ণ ব্যবসায়িক সম্মেলনে সিলভার স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে । এসএবিসিসিআই-এর সদস্য হিসেবে ব্যাংকটি সম্মেলনে একটি এক্সক্লুসিভ স্টল স্থাপন করেছে, যেখানে ব্যাংকের উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে ।

বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী মেঘনা ব্যাংকের স্টল উদ্বোধন করেন সঙ্গে ছিলেন ব্যাংকটির চেয়ারপারসন উজমা চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো: ছাদেকুর রহমান, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান কাজী ফারহানা জাবিন ও ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
এই অংশগ্রহণের মাধ্যমে মেঘনা ব্যাংক সৌদি আরব–বাংলাদেশ আন্তদেশীয় ব্যবসায়িক সহযোগিতা জোরদার ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ।








Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝