রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৬৮)
X

আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে এবি ব্যাংক পিএলসি। ব্যাংকের মহাখালী শাখার অধীনে পরিচালিত এই বুথটি হাসপাতালের সকল ফি জমা নেয়াসহ ডাক্তার, নার্স ও স্টাফদের পে-রোল সুবিধাদি প্রদান করবে।

বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো: দেলোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. গোলাম সারওয়ার, চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মেহেদী, এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের প্রধান জনাব তানিয়া সাত্তার এবং মহাখালী শাখার শাখা ব্যবস্থাপক জনাব চৌধুরী এ.এন.এম মোশারফ আলী বেগসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝