রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ২:০২ পিএম   (ভিজিট : ১০৪)
X

ঢাকা শহরে তীব্র বজ্রপাতের পাশাপাশি টানা ২ থেকে ৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।


রোববার (৫ অক্টোবর) দুপুরে এক ফেসবুকে পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

এতে বলা হয়, ঢাকা শহরসহ এর চারপাশের সকল জেলার ওপর দিয়ে রোববার দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা শহরে মূল বৃষ্টিপাত পৌঁছাবে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে।


মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, ঢাকা শহরে তীব্র বজ্রপাতসহ টানা দুই থেকে চার ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। 

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।  এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝