রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পোল্ট্র্রি খামারিদের অর্থায়নে এমটিবি ও মানু ফার্মসের চুক্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১১৯)
X

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং মানু ফার্মসের মধ্যে সম্প্রতি পোল্ট্রি খামারিদের অর্থায়নের বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সমঝোতা চুক্তির আওতায়, এমটিবি মানু ফার্মসে তালিকাভুক্ত পোল্ট্রি খামারিদের আর্থিক সেবা প্রদান করবে, যা কৃষক এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি সংযোগ স্থাপন করবে ও কৃষি খাতে উদ্ভাবনী অর্থায়নের সমাধান সরবরাহ করবে। 

এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোঃ খালিদ মাহমুদ খান এবং মানু ফার্মসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মদ শাহীন যথাক্রমে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে এমটিবি’র, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব সিআরএম, উসমান রাশেদ মুঈন, ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান, খালিদ হোসেন, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান, সঞ্জীব কুমার দে এবং এমটিবি ও মানু ফার্মসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম / রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝