রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ডাকাতির ঘটনায় দল নেতা মনির গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৭:৪১ পিএম  আপডেট: ০৪.১০.২০২৫ ৭:৪৪ পিএম  (ভিজিট : ৭৫)
X

 শিল্পনগরী বলে খ্যাত গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় বড় ধরনের ডাকাতির রহস্য সিআইডির ছায়া তদন্তে ৪৮ ঘণ্টারও কম সময়ে উদঘাটন হয়েছে।  শনিবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নাম্বার রোড এলাকা থেকে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করেছে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, গত ২ অক্টোবর রাতে গাজীপুরের ধীরাশ্রমে মো. আব্দুল সোবহানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড ও বড় কাটারসহ অস্ত্র নিয়ে ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে রেখে প্রায় অর্ধঘণ্টা তাণ্ডব চালায়। তারা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আনুমানিক ২২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল লুট করে। এসময় বাড়ির কয়েকজন সদস্য ও ভাড়াটিয়াকে শারীরিকভাবে আঘাতও করা হয়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে।

সিআইডি ছায়া তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ছয়টি ককটেল, ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তদন্তে জানা গেছে, মনিরের বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা রয়েছে, ২০০৭ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় চুরি মামলার অভিযোগ ও ২০১৭ সালে ঢাকার সবুজবাগ থানায় ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক ধারায় মামলা।

বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন আরও জানান, গ্রেফতার মনিরের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝