রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরে সদর উপজেলায় প্রকল্পের অর্থ আত্মসাৎ,দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৯:৪২ পিএম  আপডেট: ০৩.১০.২০২৫ ৯:৪৫ পিএম  (ভিজিট : ৭৫)
X

মাদারীপুর জেলার সদর উপজেলায় কাবিখা ও কাবিটা প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং এডিপি প্রকল্পের অর্থায়নে ব্যক্তিগত প্রয়োজনে কালভার্ট-সেতু নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুর ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন । তিনি আরো জানান, দুদকের সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয় থেকে গত ৩০ সেপ্টেম্বর এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

 দুদক টিমের সদস্যরা অভিযান পরিচালনাকালে মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বক্তব্য গ্রহণ করেন এবং কাবিখা ও কাবিটা প্রকল্পের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। প্রাপ্ত ওইসব রেকর্ডপত্রের আলোকে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।

অপর অভিযোগের সত্যাসত্য যাচাইয়ের নিমিত্ত এনফোর্সমেন্ট টিম মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামে পাথরিয়া পাড় রাস্তা সংলগ্ন ৯ মিটার দৈর্ঘ্যের একটি কালভার্ট সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায়, উক্ত কালভার্টটি কেবলমাত্র একজন সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ির যাতায়াতের সুবিধার্থে নির্মিত হয়েছে।

 এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয় যে, উক্ত কালভার্ট কোন প্রকার জনস্বার্থে নির্মিত হয়নি, বরং প্রকল্পের সরকারি বরাদ্দের ৩২ লাখ টাকা ব্যক্তিস্বার্থে সরকারি অর্থের অপব্যবহার এবং ক্ষমতার অপপ্রয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সংগৃহীত তথ্য, রেকর্ডপত্র ও প্রমাণাদি পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝