রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফের টেকনাফের পাহাড় থেকে নারী—শিশুসহ ২১ জন উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:১৫ পিএম   (ভিজিট : ১৯৫)
X

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে নারী—শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন একটি ঘরে আটকে রাখা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট এলাকার একটি গোপন আস্তানা থেকে নারী—শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

নৌবাহিনী ও কোস্ট গার্ড জানায়, মানবপাচারকারীদের আটক করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।



আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝