রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৫:১১ পিএম  আপডেট: ০১.১০.২০২৫ ৫:১৫ পিএম  (ভিজিট : ১৩০)
X

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এই কমিশন সভা অনুষ্ঠিত হয়।


কমিশন সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, রিডিমেবল, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিশন।


বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক লাখ টাকা। এর রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতংশ কুপন মার্জিন যোগ করে বন্ডটির কুপন হার নির্ধারণ করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে ট্রাস্ট ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।


বন্ডটির ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, অ্যারেঞ্জার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি কাজ করছে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।








Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝