সরকারি সফরে তুরস্ক গেলেন বিমানবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক

সরকারি সফরে তুরস্কে গিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার (১ অক্টোবর) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে ০১—০৫ অক্টোবর ২০২৫ তারিখ তুরস্ক সফর করবেন। সফরকালে, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ঈড়সসধহফবৎ, Commander, Turkish Air Force , তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী প্রধান ঞঁৎশরংয অবৎড়ংঢ়ধপব ওহফঁংঃৎরবং সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমানবাহিনী প্রধান সরকারি সফর শেষে আগামী ৬ অক্টোবর বাংলাদেশে ফিরবেন বলেও জানানো হয়েছে।
আ.দৈ/ওফা




















