সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘আওয়ারাপান টু’র শুটিং শুরু, ইমরান হাশমির সঙ্গে প্রথমবার দিশা পাটানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৫ ৯:৪৪ পিএম  (ভিজিট : ১৫৮)
X

বলিউড অভিনেত্রী দিশা পাটানির জীবনে সম্প্রতি ঘটে গেছে এক রুদ্ধশ্বাস ঘটনা। উত্তরপ্রদেশের বরেলিতে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ছিলেন তিনি। হঠাৎ একদল অজ্ঞাত অস্ত্রধারী হামলা চালায় সেই বাড়িতে। বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকায়। দেশজুড়ে আলোড়ন তোলে এই হামলা।

এই ঘটনার পর থেকেই দিশা পাটানি হয়েছেন আরও সতর্ক। ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে শুটিংয়ের তথ্য সবই রেখেছেন গোপন। এতটাই, যে নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন চুপিচুপি, কারও চোখে না পড়েই।

ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো জানিয়েছে, বলিউড তারকা ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’-এর সিকুয়েল ‘আওয়ারাপান টু’-এর শুটিং শুরু হয়েছে চলতি সপ্তাহে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আর সেখানে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি।

প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপান’ ছিল ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা। থ্রিলার ও রোমান্স ঘরানার এ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। দীর্ঘদিন পর সেই সিনেমারই সিকুয়েলে আবারও ইমরান হাশমিকে ফিরিয়ে আনছেন নির্মাতারা, তবে এবার তার বিপরীতে থাকছেন দিশা পাটানি। এটি হবে এই জুটির প্রথম স্ক্রিন শেয়ার।

‘আওয়ারাপান টু’-এর বেশিরভাগ অংশের শুটিং হচ্ছে ব্যাংককে, কারণ গল্পের মূল প্রেক্ষাপটই ঘিরে রাখা হয়েছে শহরটিকে। জানা গেছে, সিনেমার ৫০ শতাংশ দৃশ্যই ধারণ করা হবে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে। ফলে পুরো কাস্ট ও ক্রু সদস্যরা এক মাসের মতো অবস্থান করবেন ব্যাংককে।

সিনেমাটির প্রযোজনা করছেন মহেশ ভাটের ভাই বিশেষ ভাট। সূত্র বলছে, হামলার ঘটনার পর থেকে দিশা পাটানিকে নিয়ে বেশ সতর্ক হয়েছেন নির্মাতারা। তাঁর নিরাপত্তা ও শুটিং ইউনিটের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ।

‘আওয়ারাপান টু’ নিয়ে ইতিমধ্যেই বলিউডে তৈরি হয়েছে আগ্রহ। আর ইমরান-দিশা জুটিকে ঘিরে দর্শকের প্রত্যাশাও আকাশচুম্বী।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝