মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সোনালী ব্যাংকের ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৬২)
X

২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সোনালী ব্যাংক পিএলসি। সব সূচকে অগ্রগতি ও লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে নির্ধারিত ২ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ৯০ দিনে বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশনা প্রদান করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন এবং তা বাস্তবায়নে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি। 

এমডি অ্যান্ড সিইও এই কর্মসূচির মাধ্যমে রেমিট্যান্স আহরণ, আমানতের প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য, গ্রিন ব্যাংকিং, খেলাপি ঋণ আদায়, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নসহ সকল সূচকে অগ্রগতি, লক্ষ্য অর্জন ও সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশনা দেন এবং এজন্য অর্জনের বিপরীতে পুরস্কার প্রদানের ঘোষণা দেন। 

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠ পর্যায়ের সকল জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা ম্যানেজার অংশ নেন।  এরআগে গত ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে ২০২৫ তারিখ পর্যন্ত ১০০ দিনে বিশেষ কর্মসূচি পালন করে সোনালী ব্যাংক পিএলসি।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝