ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২৫তম সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২৫তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।
সভায় নির্বাহী কমিটির সদস্য ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর ও ড. শহিদুল ইসলাম জাহীদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল এবং মিজানুর রহমান কার্যপোলক্ষ্যে সভায় যোগদান করেন।




















