বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অনলাইনে প্রতারক চক্রের প্রধান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৫ ৫:০২ পিএম  (ভিজিট : ১৩৪)
X

অনলাইনে ব্যবসায় বিনিয়োগ ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য মো. মিনহাজুল ইসলামকে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব ইউনিট ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মিনহাজুল ইসলাম ও তার সহযোগীরা অনলাইনে ব্যবসায় বিনিয়োগ ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করাচ্ছিল। তারা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের “মারলিং এক্সপ্লোর প্রপার্টি কোম্পানি” নামে উচ্চ লাভের প্রলোভন দেখাত।

 পরে একজন এজেন্টের মাধ্যমে ভুক্তভোগীদের বিভিন্ন কাজ (টাস্ক) সম্পন্ন করতে বলা হতো এবং প্রতিটি কাজের জন্য ভুক্তভোগীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হতো। এই পদ্ধতির মাধ্যমে চক্রটি ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।
ভুক্তভোগী মো. শাহজালাল এমন প্রতারণার শিকার হয়ে বিকাশ, নগদ ও ডাচ বাংলা ব্যাংকিং অ্যাপের মাধ্যমে মোট ১২ লাখ ৮৬ হাজার ৮৬৯ টাকা হারান। পরবর্তীতে এই সংক্রান্তে তিনি যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্তভার সিআইডি ঢাকা মেট্রো পূর্ব ইউনিট গ্রহণ করে। আধুনিক প্রযুক্তি ও তথ্য উপাত্তের মাধ্যমে সিআইডি অভিযুক্তের অবস্থান সনাক্ত করে এবং তাকে পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সিআইডি গ্রেপ্তারকৃত আসামির রিমান্ড শেষে আজ আদালতে প্রেরণ করে। চক্রের অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার জন্য মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝