রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় ৪৯ ঘটনায় ১৫ মামলায় গ্রেফতার ১৯ : আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৯ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৫ ২:২২ পিএম  (ভিজিট : ১১৭)
X

সারাদেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি।

সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে উল্লেখ করে আইজিপি বলেন, এসব ঘটনায় থানায় জিডিসহ ১৫টি মামলা হয়েছে। আর এসব মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিচ্ছিন্ন ঘটনাগুলো কী ধরনের জানতে চাইলে তিনি বলেন, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে।

আ. দৈ./কাশেম/ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝