রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পরীর কাছে ‘সরি’ বলে আইফোন উপহার করলেন কে?”
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৫ ৯:০৩ পিএম  (ভিজিট : ১৩১)
X

দেশীয় সিনেমার আলোচিত নাম পরী মণি। বছরজুড়েই নানা কারণে আলোচনায় থাকেন তিনি। রোববার (২৮ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরী। 

ছবিতে দেখা যায়, লাল রঙের গোলাপ ফুলের ডালায় সাদা ফুল দিয়ে ইংরেজিতে লেখা ‘সরি’ আর তার পাশেই নজরে আসে আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ১৭’ সিরিজ। এ নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনার ঝড়।

বিশেষ করে নারী ভক্তদের নজরে আসার পর থেকে, অনেকেই নিজের টাইমলাইনে মনের ক্ষোভ আর হতাশা প্রকাশ করে নানারূপ মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি রীতিমতো ভাইরাল। এক নেটিজেন লিখেছেন, ‘আমিও এমন সরি ডিজার্ভ করি’।

আরেকজন লিখেছেন, ‘আমার এমন করে সরি বলার মতো কেউ নেই কেন ভাই?’ আরেক ভক্ত তো মনের দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমরা রাগ করলে উল্টা ব্লক কইরা রাইখা দেয়।’

প্রাক্তন স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সাঙ্গে বিচ্ছেদের পর গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখরিত হয় সিনেদুনিয়া। তবে এখনো এ খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। সিঙ্গেল মাদার হিসেবে নিজের ছেলে রাজ্য ও পালিত কন্যাকে নিয়ে বেশ আনন্দেই সময় কাটছে পরীর। সিনেমার বাইরে নানান ব্র্যান্ডের ফটোশুট এবং অ্যাওয়ার্ড শো-সহ নানারূপ কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে প্রকাশ করে ব্যস্ত পরী।

এদিকে ফেসবুকে প্রকাশ করা ছবিটি ঘিরে অনেক ভক্ত ও নেটিজেনদের মনে জেগেছে প্রশ্ন। পরীর কাছে ক্ষমা চাইতে কে দিল এমন সারপ্রাইজ গিফট! তবে কি পরী আবারও মজেছেন, নতুন কারোর প্রেমে? না কি নিজের স্টারডম ধরে রাখতে, এটি নতুন কোনো পাবলিসিটি স্টান্ট?

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝