রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবি ব্যাংকের উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সমাপনী অনুষ্ঠান
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম   (ভিজিট : ৫৭)
X

এবি ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত, এডিবি’র অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম ’ এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধায়নে মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” এর সমাপনী এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল অঞ্চলের ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ এবং তাদের মধ্য থেকে কয়েক জনকে প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচির আওতায় ঋণ দেওয়া হয়। 

রোববার ( ২৮ সেপ্টেম্বর) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মধুসুদন বনিক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এবং প্রোগ্রাম ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আইয়ুব আলী। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক জেড. এম. বাবর খান। 

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি এর হেড অব এসএমই ব্যাংকিং, ইফতেখার এনাম আওয়াল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও বরিশাল শাখার শাখা ব্যবস্থাপক মোঃ বাকাউদ্দিন মিয়া এবং এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বরিশাল জেলার নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝