বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ৮৯)
X

যশোরে প্রাইম ব্যাংক পিএলসি. আয়োজিত মানি লন্ডারিং প্রতিরোধ  ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের  ডিভিশন, দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক কার্যালয় ও যশোর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ঈঅগখঈঙ মো. জিয়াউর রহমান। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। 

উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের রিজিওনাল হেড মোস্তফা মাহমুদ। কর্মসূচিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যৌথ পরিচালক ইবনে আহসান কবির রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। 

এ সময় তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। দক্ষিণাঞ্চলের মোট ১৬টি শাখা ও উপশাখার শাখা ব্যবস্থাপক এবং ব্রাঞ্চ অগখ কমপ্লায়েন্স অফিসার সহ ১৩১ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণে অংশ নেন। প্রাইম ব্যাংকের এ উদ্যোগ কার্যকর কমপ্লায়েন্স সংস্কৃতি আরও সুদৃঢ় করা, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নিরাপদ ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝