রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাঘাটায় বিভ্রান্তিতে সমর্থকরা
বিএনপির ৬ নেতা বহিষ্কৃত নেতার মোটরসাইকেল বহরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৪০)
X

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী ব্যবসায়ী নাহিদুজ্জামান নিশাদের মোটরসাইকেল বহরে যোগ দিয়েছেন স্থানীয় বিএনপির ৬ নেতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) গাইবান্ধার সাঘাটা এলাকায় মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন তারা। 

বিএনপি নেতাদের এমন আচরণে সাধারণ কর্মী ও সমর্থকরা পড়েছেন বিভ্রান্তিতে। বিএনপির ৬ নেতা হলেন- সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইদ ইকবাল, জুমাড়বাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম।জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের গত ২৪ সেপ্টেম্বর নাহিদুজ্জামান নিশাদকে স্থায়ী বহিষ্কার করা হয়। 

এছাড়া সম্প্রতি তিনি স্বতন্ত্রভাবে ভোট করার ঘোষণা দিয়ে মাঠে নামেন। এরই অংশ হিসেবে শনিবার গণসংযোগ শুরু করেন তিনি। পরে সাঘাটা এলাকায় মোটরসাইকেল নিয়ে শোডাউন দেন সাবেক বিএনপি নেতা নিশাদ। তাদের মোটরসাইকেল বহর ডাকবাংলো বাজার অতিক্রম করার সময় ত্যাগী নেতাকর্মীদের তোপের মুখে পড়েন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝