রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারওয়ান বাজারে আন্দোলন, মালয়েশিয়া না যেতে পারায় শ্রমিকদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম   (ভিজিট : ৯১)
X

রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা জানান, তারা ২০২৪ সালের ৩১ মে সময়সীমার মধ্যে মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ১৭ হাজার শ্রমিকের অংশ। তারা এখনও তাদের যাওয়ার ব্যবস্থা হয়নি।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক কর্মী বলেন, আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনও যেতে পারিনি। ৫-৬ লাখ টাকা খরচ করেছি, যার বেশিরভাগই ঋণ।

বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু অভিযোগ করে বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন–

১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।

২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে।

৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।

৫. লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝