রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইএমআই সুবিধায় প্রাইম ব্যাংক ও ইজি পেমেন্ট সিস্টেমের চুক্তি
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৭ পিএম   (ভিজিট : ৬৭)
X

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইজি পেমেন্ট সিস্টেমের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইজি পেমেন্ট সিস্টেমের আওতাভুক্ত ২০০টিরও বেশি মার্চেন্ট আউটলেটে কেনাকাটার সময় ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে গ্রাহকরা পণ্য বা সেবার মূল্য সহজ মাসিক কিস্তিতে (ইএমআই) পরিশোধ করতে পারবেন, যা তাদের আর্থিক চাপ কমিয়ে আরও স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়াদ্দার তানভীর ফয়সাল এবং ইজি পেমেন্ট সিস্টেমের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন খান রাজীব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল চ্যানেলস) এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী; ইজি পেমেন্ট সিস্টেমের লিড–স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মো. ফাহিম জওয়াদ সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝