রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুটি উদ্ভাবনী পণ্য চালু করেছে এনআরবি ব্যাংক
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৫ ৪:৪৯ পিএম  (ভিজিট : ৮৯)
X

এনআরবি ব্যাংক পিএলসি. ‘এনআরবি প্রতিদিন’ এবং ‘অটো ফিক্সড লোন’ নামে দুটি উদ্ভাবনী পণ্য চালু করেছে।

গ্রাহকদের সুবিধার্থে প্রথম ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক পিএলসি. দৈনিক মুনাফাভিত্তিক এনআরবি প্রতিদিন শীর্ষক পণ্য চালু করেছে। এটি ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর জন্য একটি স্মার্ট ব্যাংকিং সমাধান, যা প্রতিদিনের মুনফা/ইন্টারেস্ট সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। 

অটো ফিক্সড লোন হলো প্রি-রেজিস্টার্ড বা সেকেন্ড হ্যান্ড গাড়ী ক্রয়ের ক্ষেত্রে বিশেষ লোন সুবিধা। গ্রাহকরা এখন থেকে ব্যবহৃত গাড়ী ক্রয়ের ক্ষেত্রে সহজ শর্তে লোন সুবিধা উপভোগ করতে পারবেন। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহীন হাওলাদার, মোঃ আলী আকবর ফরাজী, আনোয়ার উদ্দিন এবং এম. রাশিদুল হুদাকে সাথে নিয়ে ব্যাংকের প্রধান প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পণ্যদুটি উদ্বোধন করেন। 

অন্যান্যদের মধ্যে রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ রেজাউল শাহরিয়ার ও টান্সজেকশান ব্যাংকিং বিভাগের মো: আরিফুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝