নীলফামারীর সৈয়দপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত
মোঃ হারুন উর রশিদ (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি হয়েছে। শান্তি ও স্থিতিশীলতার আহবানে আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সাংগঠনিক জেলা-২ এবং অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার হাজারীহাট স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় কাশিরাম বেলপুকুর ইউনিয়ন জাকের পার্টির সদস্য খবিবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সাংগঠনিক জেলা-২ এর সভাপতি লাঞ্চু হাসান চৌধুরী।
এসময় সাংগঠনিক জেলার যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির নীলফামারী সাংগঠনিক জেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমুসহ অনেকে। জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাজারীহাট সড়ক প্রদক্ষিণ করে।
আ.দৈ/আরএস




















