রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ও ক্রিডেন্স হাউজিং লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ১০৩)
X

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ক্রিডেন্স হাউজিং লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় এমটিবি’র কর্পোরেট হেড অফিসে।


এই চুক্তির আওতায় ক্রিডেন্স হাউজিং লিমিটেডের গ্রাহকরা আকর্ষণীয় সুদে এবং দ্রুত ঋণ প্রক্রিয়াকরণের সুবিধাসহ এমটিবি থেকে হোম লোন গ্রহণ করতে পারবেন, যা তাঁদের নিজস্ব বাড়ি অর্জনের পথকে করবে আরও সহজ ও সাশ্রয়ী।

চুক্তিতে উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং জিল্লুল করিম, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিডেন্স হাউজিং লিমিটেড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মোঃ শাফকাত হোসেন এবং ক্রিডেন্স হাউজিং লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স) এস. এ. আজগর মহিউদ্দিন, এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সহযোগিতা এমটিবি’র গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী আর্থিক সেবা প্রদানের অঙ্গীকার এবং দেশের ক্রমবর্ধমান আবাসন খাতের উন্নয়নে ব্যাংকের অব্যাহত সহায়তার প্রতিফলন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝