রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্মসংস্থান ব্যাংকের কর্মপরিকল্পনা নিয়ে সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম   (ভিজিট : ৮৭)
X

দেশের বেকার যুবদের কর্মসৃজনে কর্মসংস্থান ব্যাংক এর কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা শীর্ষক সভা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সভায় অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান-এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো: সাঈদ কুতুব, যুগ্নসচিব মাকছুমা আকতার বানু, উপসচিব (সচিব মহোদয়ের একান্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নাজমা মোবারেক দেশের প্রান্তিক নারীদের ক্ষমতায়নে ও কর্মসৃজনে অধিক ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবেশবান্ধব প্রকল্পে অধিক পরিমাণে ঋণ বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি অধিক সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবদের অর্থায়নের মাধ্যমে কর্মসৃজনের ওপর গুরুত্বারোপ করেন। 

ড. এ এফ এম মতিউর রহমান সভাপতির বক্তব্যে বেকার যুবদের কর্মসৃজনে কর্মসংস্থান ব্যাংকের ভূমিকা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত বলে মন্তব্য করেন। এ সময় তিনি দেশের কর্মহীন যুবদের উদ্যোক্তায় পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে দেশে আত্মনির্ভর, দক্ষ ও কর্মক্ষম তরুণ প্রজন্ম গড়ে তোলার জন্য কর্মসংস্থান ব্যাংক চালিকাশক্তি হিসেবে কাজ করে যাচ্ছে বলে জানান। এ সময় কর্মসংস্থান ব্যাংক কেবল ঋণদাতা প্রতিষ্ঠান নয়, বরং উদ্যোক্তা তৈরির এক সৃজনশীল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও  জানান তিনি।

সভায় বেকার যুবদের কর্মসৃজনে কর্মসংস্থান ব্যাংক এর কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিশদ তথ্য তু্লে ধরেন ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান। 

এদিকে কর্মসংস্থান ব্যাংকের ২৮তম বছরে পদার্পণ উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান সচিব ব্যাংকের সকল গ্রাহক, অংশীজন, শুভান্যুধ্যায়ী ও সকল কর্মকর্তা/কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝